ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন যৌথ আয়োজনে সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। তিনি বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এসময় বলেন, খেলাধুলার জন্য সাতক্ষীরা উর্বর ভূমি। বাংলাদেশ সহ বিশ্বের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়। দীর্ঘদিন কোন খেলা ছিল না, খেলার পরিবেশ নষ্ট করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে উন্নয়ন ঘটিয়েছেন।

তিনি আরো বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। আপনারদের ছেলেমেয়েদের লেখাপড়া পাশাপাশি খেলার প্রতি গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিপন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশন আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।

এ সময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ক্রীয়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। কলারোয়া উপজেলা ও শ্যামনগর উপজেলার মধ্যকার মন জুড়ানো খেলা বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *