Oplus_131072

নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদ- ই- মিলাদুন্নবী(সা.)। বুধবার (২৬ আগস্ট) দিনভর কর্মসূচির মধ্যে ছিল হামদ্-নাত, নবীজীর জীবন ও আদর্শের উপর স্বরচিত কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, গীতা রাণী সাহা, হারুন-অর রশিদ প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এরপর দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য সংহতি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *