হাফিজুর রহমান শিমুল : চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জ উপজেলার তারালীর সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল গফুর। শনিবার (২৯ আগষ্ট) বিকালে আসরের নামাজের পরে জাফরপুর মাদ্রাসা মাঠে হাজার হাজার মুসুল্লির অংশগ্রহনে জানাজার নামাজের শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজার নামাজ পরিচালনা করেণ সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রবিউল বাসার। এসময়ে দোয়া ও স্মৃতিচারণ বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকি, উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিবিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ এবং শিক্ষক, সূধীসহ বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মুসুল্লি।উল্লেখ্য যে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, তারালী ইউপির তিন তিনবারের চেয়ারম্যান সদাহস্য ও মিষ্টভাষী আলহাজ্ব আব্দুল গফুর শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *