হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাঁচাই সবুজ সংঘের উদ্যোগে চাঁচাই ফুটবল মাঠে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য বৃক্ষমেলার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চাঁচাই ফুটবল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। এসময়ে বক্তব্যে তিনি বলেন বর্তমান শিক্ষা ও কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে আধুনিক সমৃদ্ধশালী রাষ্টে পরিণত করতে কাজ করছে।

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র সনির্ভর রাষ্ট্র বানাতে যেসময়ে কাজ করছে ঠিক তখনি দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটি গোষ্টি নানামুখী ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা সেইসকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন চাঁচাই সবুজ সংঘের সভাপতি মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক মাস্টার জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই মেলা আগামী ১০ দিন চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *