দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক সার প্রস্তুতকারককে জরিমানা করা হয়েছে। সোমবার(১২ অক্টোবর) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা হেলাতলা ইউনিয়নের দামোদারকাটি গ্রামে সার প্রস্তুত করা কারখানায় ওই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজেস্ট্রেট আরিফুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, দামোদারকাটি গ্রামে ওই সার কারখানায় অবৈধভাবে সার প্রস্তুত করা হচ্ছে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেখা যায় মেসার্স এডি সুপার ক্রপ’র স্বত্বাধিকারী সুমন হোসেন(৩৭) সারের বস্তার গায়ে প্রস্তুতকারকের নাম, লেবেল না দিয়ে বা সারের নীট ওজন ও উৎপাদনের তারিথ। নাম, ঠিকানা ও খুচরা মূলা না লিখে অবৈধ উপায়ে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধ একই গ্রামের মৃত: ইমান আলী মোড়লের ছেলে মফেজউদ্দীনকে আসামী করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনায় সহায়তা করেন সাতক্ষীরা র‍্যাব’ র কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার সৌরভ দে, হেলাতলা ইউপি চেযারম্যান মোয়াজ্জেম হোসেন, বেঞ্চ সহকারী আ: মান্নানসহ স্থানীয জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *