oplus_0

নিজস্ব প্রতিনিধি : লাবসা ইউনিয়নে ফ্যামিলি কার্ড এর জন্য বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকালে লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাবসা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল আলীম।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি আবুল হাসান, শেখ জাহাঙ্গীর হাসেমী, সাংবাদিক আবু সাঈদ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি। আবুল হাসান, ডাক্তার আনোয়ার হোসেন, শাহজাহান আলী, কবীর হোসেন, যশোর আলী, মাসুম বিল্লাহ, রফিকুল ইসলাম প্রমূখ। বক্তব্য বলেন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৪ কোটি ফ্যামিলী কার্ড দিবেন।

সেই আঙ্গিকে সাতক্ষীরার কয়েকটি ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয় এবং তার মধ্যে লাবসা ইউনিয়নে কার্যক্রম হাতে নেয় উপজেলা প্রশাসন। উক্ত ফ্যামিলী কার্ড গরীব অসহায় ব্যাক্তিরা কোনো ঝামেলা ছাড়াই উক্ত কার্ড পাবে এবং ঐ কার্ড এর মাধ্যমে প্রতি মাসে ২৫ শত টাকা করে পাবে। এসময় উপস্থিত ছিলেন ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য এবং বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংগঠনিক ও অন্যান্য ব্যাক্ত বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *