দীপক শেঠ, কলারোয়া: বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সৌহার্দ-সম্প্রীতির রক্ষা ও উৎসবমুখর পরিবেশে বড়দিনসহ ধর্মীয় উৎসব উদযাপনে বিএনপি সব সময় পাশে থাকে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ও বৈষম্যমুক্ত দেশ গড়তে বিএনপি মানুষের সাথে ছিল, আছে, থাকবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা চলমান রেখেছি।
তিনি আরও বলেন, সংখ্যালঘু- সংখ্যাগুরুর তত্ত্ব নয়- আমরা সকলেই নাগরিক, সকলেই বাংলাদেশি। বড়দিনের চলমান উৎসবে আমরা সকলেই শরিক হয়ে প্রমাণ করেছি, আমরা সব ধর্মের মানুষের সাথে মিশে চলতে চাই। উৎসব চলাকালে প্রতিটি খ্রিষ্টীয় মিশনে বিএনপি নেতাকর্মীরা সুরক্ষা বিধানে সহযোগিতা করছে, করবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) সন্ধ্যায় কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ খিষ্টান মিশনে বড়দিন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাকদাহ মিশনের সভাপতি জ্যাকব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, সকল ধর্মাবলম্বীদের সুরক্ষা ও নিরাপত্তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে চাই। ধর্মীয় বিভাজন যেনো সমাজ জীবনের সম্প্রীতির পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে। এজন্য সকলকে সজাগ থেকে কাজ চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, ডা. শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান (পলাশ), যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক বিএম আফজাল হোসেন পলাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজাহাল আহমেদ সাজু প্রমুখ। শুক্রবার রাতে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের উপজেলার দেয়াড়া, যুগিখালি ও জয়নগর ইউনিয়নের খ্রিষ্টান মিশনে আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বলে বিএনপির দলীয় সূত্র জানায়।







