নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের আরিজুল গাজীর স্ত্রী নাছিমা খাতুন (৪১) জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হয়েছেন।
আদালতে দায়ের করা আবেদনে তিনি অভিযোগ করেন, একই গ্রামের মৃত নফর গাজীর পুত্র হাশিম গাজী (৬০), হাশিম গাজীর পুত্র আ: হামিদ গাজী (৩৫), হাশিম গাজীর স্ত্রী আয়রা বেগম (৫০) -সহ আরও কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়, এ বিরোধের জেরে বিবাদীরা বিভিন্ন সময় বাদী ও তার পরিবারের সদস্যদের বাড়িঘর ছেড়ে চলে যেতে চাপ দেন এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাদী পক্ষের বাড়ির সামনে তাদের চলাচলে বাধা সৃষ্টি করে, মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বসতবাড়ির পাশের গাছের বড় ডাল পড়ে দীর্ঘদিন ধরে ঘরের ক্ষতি হচ্ছে। প্রতিকার চাইলে অভিযুক্তরা আরও ক্ষতির চেষ্টা করছে বলে অভিযোগ। এ ঘটনায় বাদী পরিবারের সদস্যরা নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে আবেদনে উল্লেখ করেছেন।
এ ঘটনায় নাছিমা খাতুন সাতক্ষীরার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(গ) ধারায় আবেদন করেছেন।
কোর্টে মামলা করার পরে হামিদ গাজী গংয়েরা গত ১২ জুলাই তারিখে প্রকাশ্য দিবালোকে নাছিমা খাতুন এবং তার স্বামী আরিজুল ইসলামকে মামলা তুলে নেয়ার হুমকি দেন। যদি মামলা না তুললে মেরে ফেলারও হুমকি দেন। এ ঘটনায় নাছিমা খাতুন কলারোয়া থানায় ১৩ জুলাই (সোমবার) একটি কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে, যার নং:৫৯৭। এ ঘটনায় নাছিমা খাতুন আইনগত প্রতিকার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।







