দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার কাজিরহাট বাজারের মা জননী নার্সিং হোম ও মাতৃকল্যাণ ক্লিনিকে মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত ডাক্তার না থাকায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বলে ইউএনও আরিফুল ইসলাম জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বাপ্পি কঁমার দাশ, বেঞ্চ সহকারী আ: মান্নানসহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *