দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৬ এপ্রিল) বিকাল ৪ টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে “তারুণ্যের অংশ গ্রহন, খেলাধুলার মানোন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খেলোয়াড়দের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় কয়লা প্রগতি সংঘ বনাম কলারোয়া বল্ডফিল্ড বয়েজ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি পেনাল্টি তে গড়ায়। পেনাল্টি শুটে কলারোয়া বয়েজ ফুটবল একাদশ ৪-৩ গোলে কয়লা প্রগতি সংঘ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় করেন এবং পুরষ্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ জহুরুল ইসলাম, বি,আর,ডি,বি অফিসার এইচ,এম সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ফুটবল একাডেমির পরিচালক ফুটবলার সাঈদ আলী, রেফারি ফারুক হোসেন স্বপন, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মেহেদী হাসান বাপ্পি, সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু,শিক্ষক মোঃ আজগর আলী, সিয়াম হোসেন সহ বিপুল সংখ্যক দর্শকবৃন্দ। রেফারি হিসেবে ছিলেন মাসউদ পারভেজ মিলন ও সহকারী রেফারি ছিলেন আনোয়ার হোসেন ও কামরুজ্জামান বাবু। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।







