Oplus_16908288

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পত্রিকা জগতের প্রথম পরিবেশক ‘জামান পত্র বিতানের সত্ত্বাধিকারী অহিদুজ্জামান(৭৮) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ৭টার দিকে কলারোয়ার ঝিকরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সদ্য প্রয়াত অহিদুজ্জামান ৭০ দশকের শুরু থেকে কলারোয়ায় পত্রিকা পরিবেশক হিসাবে সুশীল সমাজের কাছে অতি পরিচিতজন ছিলেন। তিনি নম্র-ভদ্র স্বভাবের সদালাপী ব্যক্তি হিসাবে সকলের কাছে পরিচিত। জীবনের পড়ন্ত দিনগুলোতেও তাঁকে পত্রিকা বিলি বন্টনের কাজে ব্যস্ত থাকতে দেখা যেত। ওহিদুজ্জামানের জামাতা কলারোয়া প্রেসক্লাবের সদস্য মনি পত্র বিতানের সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম মনি জানান, শনিবার যোহর নামাজের পর ঝিকরা জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, পৌর জামায়তের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শের আলী, বাবলু পত্র বিতানের সত্ত্বাধিকারী মরহুমার ভাতিজা রেজাউল ইসলাম, সাংবাদিক সামছুর রহমান লাল্টু, মরহুমের পুত্র শফিকুজ্জামান শফি, জামাতা মনিরুল ইসলাম মনি, হাফেজ মো: মাহবুবুর রহমান, মাওলানা ইউসুফ আলী, শাহাজাহান কবির, কবিরুল ইসলামসহ বিপুল সংখ্যক মুসুল্লি। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মো: আশিকুর রহমান। জানাজা শেষে ঝিকরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *