দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা বদরুজ্জামান বদরুর দাফন কার্য সম্পন্ন হয়েছে। জানা গেছে, শিক্ষক বদরুজ্জামান বদরু(৫৮) দীর্ঘদিন যাবৎ লিভারের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বুধবার(৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন( ইন্না…. রাজেউন)।

মৃত্যকালে তিনি বিধবা মাতা, শিক্ষিকা স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালী গ্রামের মৃত: আব্দুল ওহাবের পুত্র ও বিশিষ্ট রাজনীতিবিদ উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার ভাইপো। মরহুম বদরুজ্জামান বদরু দীর্ঘবছর যাবৎ কলারোয়া পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে বসবস করে আসছেন। বৃহস্পতিবার(৭ আগষ্ট) সকাল ৯ টায় শববাহী গাড়িতে রাখা মরহুমের প্রথম জানাযা পৌরসভাধীন কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

প্রথম জানাযায় কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশণা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবির ভার্চুয়ালী মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও জামায়েত ইসলামী নেতা, শিক্ষক পরিবারসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য মুসুল্লিগণ। পরে মরহুমের কর্মস্থল সংলগ্ন গ্রামের বাড়ি ভাদিয়ালীতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুম পেশাগত জীবনে উপজেলা মাধ্যমিক শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হিসাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচিত দায়িত্বশীল কর্মকর্তা। আগামী ২০২৭’ সালে শিক্ষকতা পেশা থেকে স্বাভাবিকভাবে অবসর গ্রহন করতেন বলে স্কুল কতৃপক্ষ জানান। শিক্ষক বদরুজ্জামান বদরুর অকাল মৃত্যুতে উপজেলার সকল পর্যায়ের শিক্ষকসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *