দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৫’ উৎযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী( শুক্রবার) দিবসটি পালনে স্কুলের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদদের স্মরনে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালিটি সিংগা বাজারের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন শেষে স্কুলের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের নেতৃত্বে শহীদ মিনারের পাদদেশে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর পর্যায়ক্রমে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষিকা নাসরিন আক্তার ও ৯ম শ্রেণীর ছাত্র আজিমুসান সিয়াম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, স্বপন কুমার সরকার, রফিকুল ইসলাম, তহুরা পারভিন,জাহাঙ্গীর আলম, সামিয়া খাতুন, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, শুভংকর মজুমদার, স্টাফ সাহিদা খাতুন, তুহিন হোসেনসহ অসংখ্য ছাত্র-ছাত্রীবৃন্দ। সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আব্দুস সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *