দীপক শেঠ, কলারোয়া : বাংলাদেশ জামায়াত ইসলামী কলারোয়া উপজেলা শাখার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জণসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে দলের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইজ্জতউল্লাহ সমর্থনে শনিবার(৭ ফেব্রুায়ারী) সন্ধ্যায় কলারোয়া সরকারি হাইস্কুল মাঠে ওই নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন হেলাল। বক্তব্যে তিনি বলেন, দেশ স্বাধীনের পর ৫৫ বছরের মধ্যে গত ১৫ বছরের একটি অন্ধকার যুগ আমরা অতিক্রম করেছি। এই সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায়

অসংখ্য ভাই বোনকে শহীদ করা হয়েছে। পরিবর্তনের জন্য সহস্রোধিক লোক প্রান দিয়েছে। ১৪শ’ বেশি আমার দেশের ভাই বোন ও যুবক শাহাদাত বরণ করেছেন। এসময় শিশু ও মা বোনেরাও রেহাই পাইনি, তারাও নির্যাতনের শিকার হয়েছেন। আবু সাঈদ সহ বাংলাদেশের তরুণ সমাজ রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ হাজার আল্লাহর বান্দা, এই বাংলাদেশে তরুণ ও যুবক আহত হয়ে এখনো কাতরাচ্ছে। দেশে এই পরিবর্তনের পরে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। তাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে।

বাংলাদেশ ৫৫ বছরের পদার্পণ করেছে। রাষ্ট্রে সরকারের বহু পরিবর্তন এসেছে। কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়নি, তারা সব সময় বঞ্চিত হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসের সবচেয়ে দায়িত্বশীল সংগঠন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা বাংলাদেশের সোনার মানুষ উপহার দেবে।
নতুন বাংলাদেশ গড়ে ন্যায় ও ইনসাফের, কল্যাণের ও মানবিক বাংলাদেশ উপহার দিবে।

এজন্য তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ডাক্তার শফিকুর রহমানের সকল প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের গাজীরা, শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, গত ১৬ বছরে কালীগঞ্জে আমাদের যে ভাই বোনেরা জীবন দিয়েছে, আমাদের যে ভাই বোনদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। আমার যে মায়েদের লাঞ্ছিত করা হয়েছে যে ভাইদের খুন করা হয়েছে এরা চাকরি হারিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা: শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন তিনি আগামী নির্বাচনে জামাত ইসলামের বিজয় চান না, পরিবারের বিজয় চান না তিনি ১৮ কোটি মানুষের বিজয় চান। জনসভায় উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তালা- কলারোয়া সংসদীয় আসনে দলীয় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল প্রমুখ। অসংখ্য নারী- পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মো: সহিদুল ইসলাম। সভায় জেলা জামায়েত ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন- ওয়ার্ডের নেতা- কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *