পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সিড অ্যান্ড এন্টারপ্রাইজের আয়োজনে বৃহস্পতিবার (৭ মে) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা প্রাইমারি স্কুল মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পিযূষ কান্তি পাল।

অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি, হাইব্রিড ধানের পরিচর্যা, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অর্ধশতাধিক কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড বীজধান বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *