ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার সদ্য সাবেক সফল সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নের ১৯৮৮ সাল থেকে অদ্যাবধি টানা সাতবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম চেয়ারম্যান এক অসহায় ব্যক্তিকে একটি মোটরচালিত ভ্যান উপহার দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, লাবসা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *