নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ায় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা সভাপতি, লেখক ও গবেষক শেখ সিদ্দিকুর রহমানকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
অভিনন্দন জানিয়েছেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা পরিবারের সদস্যবৃন্দ, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সদস্যবৃন্দ, জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ মোনায়েম, আলহাজ্ব শেখ আসাফুর রহমান, তৈমুর হাসান, যুবদল নেতা প্রিন্স, শেখ সাইফুর রহমান, কবি গুলশান আরা, তামান্না জাবরিন, কবি আবু কাজী প্রমুখ।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, একজন শিক্ষানুরাগী, সাংস্কৃতিক সংগঠক ও সমাজসেবী হিসেবে শেখ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষা-পরিবেশ গড়ে উঠবে বলে তাঁদের প্রত্যাশা। তাঁরা তাঁর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।







