নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার এনবিবিকে আল মদিনা (নুনগোলা) দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদ নির্বাচিত হয়েছেন।

নবগঠিত পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য নাছির উদ্দীন, আব্দুল ওয়াদুদ, রফিকুল ইসলাম, সাহেব আলী ও মনিরা খাতুন। শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন এম এম আলমগীর হোসেন, নূরুজ্জামান ও শাহনাজ সুলতানা। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা এবিএম হাফিজুর রহমান।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল গালিবকে বিদ্যুৎ শাহী সদস্য হিসেবে নির্বাচন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *