নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের ২ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহর ঘর মধুমল্লারডাঙ্গী জামে মসজিদ পরিচালনা করার লক্ষ্যে ২০২৬-২৭ দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।
মসজিদ কমিটির উপদেষ্টা মন্ডলী কর্তৃক জুমআ নামাজে আগত মসজিদের উপস্থিত জুমআ মুসুল্লীদের সর্বসমামতিক্রমে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্বাক্ষরিত মো. আব্দুস সালামকে সভাপতি ও মো. নুরুল হককে সেক্রেটারী করে মধুমল্লারডাঙ্গী জামে মসজিদ কমিটির নতুন কার্যকরী পরিষদের ২৬ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়।
মধুমল্লারডাঙ্গী জামে মসজিদ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আবুবক্কর সিদ্দিক, সহ-সভাপতি মো. আশরাফ আলী, সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান (মেজ ভাই), মো. নওশের সরদার, মো. আব্দুস সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তালেব মাস্টার, মো. মিজানুর রহমান, মো. আনিছুর রহমান, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ মো. আব্দুল জব্বার (ময়না), সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম কারিগর নন্টু, অর্থ সম্পাদক প্রভাষক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক মো. মঞ্জুরুল আলম, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুল হান্নান, মসজিদ কল্যাণ সম্পাদক ফুটন্ত গোলাপ, পাঠাগার সম্পাদক মো. আব্দুল জলিল পেশকার, কার্যকরী সদস্য মো. মিলন হোসেন, শেখ ফরিদ উদ্দিন, মো. জুলফিকার হোসেন সবুজ, মো. সামছুল হুদা, মো. হায়াত আলী সানা, মো. বিপুল হোসেন ও মো. নজরুল ইসলাম (স্টাটার) প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের ২ বছর মেয়াদী নতুন কমিটির সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়েছে এলাকাবাসী ও মুসুল্লীবৃন্দ। নতুন কমিটির নেতৃবৃন্দ মসজিদ সুষ্ঠুভাবে পরিচালনা লক্ষ্যে ও মসজিদের উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।







