দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার কয়লা ইউনিয়নের আলাইপুর ওয়ার্ডে বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই ২০২৫) সন্ধ্যার পর অনাড়ম্বর এক অনুষ্ঠানে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কয়লা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা।

সেসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস‍্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে বিএনপির এই সদস্য ফরম কলারোয়ার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *