দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ জুলাই) সকালে মাদ্রাসা হলরুমে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের স্মরণে ওই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব – নির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও দূর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালক ড. খাঁন মীজানুল ইসলাম (সেলিম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সমাজ সেবক আঃ গফুর খোকন, অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক মাওলানা ওমর আলী, শিক্ষক আঃ গফফার, মুফতি মতিউর রহমানসহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও স্টাফ গন। প্রধান অতিথি বক্তব্যে ড.খাঁন মিজানুল ইসলাম সেলিম বলেন, জুলাই আন্দোলনে দেশে স্বৈরাচার ও ফ্যাস্টিটের পতনে যাদের জীবনকে আত্নত্যাগ করেছেন তাঁদের সারজীবন স্মরণ করতে হবে। সেজন্য ইতিহাসের পাতায় আবু সাঈদ,ওয়াসিমদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এবং জাতি চিরকাল স্মরণ করবে।
দেশের মানুষ এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে – বলে উল্লেখ করে বলেন, দেশে যাতে আর কোন স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে সেজন্য ছাত্রদের সজাগ ও সচেতন থাকার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর মাদ্রাসার নব – নির্বাচিত সভাপতি ড. খাঁন মীজানুল ইসলাম সেলিম কে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী। অনুরুপভাব সভাপতি মহোদয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের ও অতিথিবৃন্দের হাতে একটি করে ক্যাপ পরিয়ে দেয়া হয়। সব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা ওমর আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।







