দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কাজীরহাটে এক নবজাতক কণ্যা শিশুকে হত্যা করা হয়েছে। শিশুটির বয়স ৫ দিন। পরে থানা পুলিশের সহায়তায় মৃত শিশুকে বাড়ির পার্শ্ববর্তী নৌ-খাল থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে, কলারোয়া উপজেলার কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ইব্রাহীম সরদারের বাড়িতে।

স্থানীয়রা জানায়, কাজীরহাট বাজারের ( স্কুলের পার্শ্বে) বসবাসরত ইব্রাহীম ও শারমিন আক্তার দম্পতির ৫ দিন আগে তৃতীয় সন্তান হিসাবে আবারও ফুটফুটে এক কণ্যা সন্তানের জন্ম দেয়। কণ্যা শিশুটির জন্মের পর থেকে পাষন্ড বাবা- মা ও পরিবারের অন্য সদস্যদের মধ্যে অশান্তি বিরাজ করছিলো।

অশান্তির এক পর্যায়ে শিশুটিকে মনুষ্যত্বহীন- নরপিশাচ মা পরিকল্পিতভাবে সোমবার তার সুবিধজনক সময়ে পার্শ্ববর্তী নৌ-খালে ( নদী) ফেলে দেয়। বিষয়টি এলাকাবাসি জানতে পেরে থানা পুলিশকে জানালে সোমবার রাতে ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী নদীতে জমে থাকা শেওলার মধ্য থেকে শিশুটির নিথর দেহ (লাশ) উদ্ধার করা হয়। কন্যা শিশু হত্যার অভিযোগে তাৎক্ষনিকভাবে শিশুর নরপিশাচ মা’ শারমীন আক্তারকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ( ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে অপরাধীদের আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *