শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে স্থানীয় রায়টা প্রাইমারি স্কুল চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে তারা জনগণের ভালবাসা থেকে উপেক্ষিত। তারা চাই দেশকে অকার্যকর করতে। তিনি সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে দলীয় নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন ও অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীকী, বিএনপি নেতা স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, জহুরুল ইসলাম, এমএ রব শাহীন, যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক রুহুল আমীন খোকন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান, আলতাফ হোসেন, উপজেলা তাঁতী দলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহম্মেদ সাজু, পৌর ছাত্রদলের সদস্য সচিব জিএম সোহেল, কুশোডাঙ্গ ইউনিয়ন যুবদলের আহবায়ক রানা, সদস্য সচিব আলমগীর হোসেনসহ বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।







