দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) সকালে কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল মাঠে Morning boys(মরনিং বয়েস) ফুটবল টিমের অনুশীলন চলাকালীন ওই ফুটবল ও জার্সি উপহার দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও পৌর প্রশাসক জহুরুল ইসলাম প্রতিদিনের ন্যায় ফুটবল মাঠে নিরিবিলি পরিবেশে মর্নিং ওয়ার্ক শেষে অনুশীলনরত খেলোয়াড়দের হাতে ওই খেলা সামগ্রী তুলে দেন।
তিনি যুব সমাজ ও শিক্ষার্থীসহ সকল বয়সী মানুষকে খেলাধূলায় মনোযোগী হওয়া ও প্রত্যহ সকালে মর্নিং ওয়ার্ক সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যায়াম করার উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফ হাসান, সোনালী ব্যাংক অফিসার শেখ সালাউদ্দিন চঞ্চল, কলারোয়া বি,আর,ডি,বি অফিসার এস,এম, সোহেল হোসেন, ইউ,আর,সি কর্মকর্তা, সহ মর্নিং বয়েজের সকল খেলোয়াড়রবৃন্দ। মর্নিং বয়েজের খেলোয়াড় ও কর্মকর্তাগণ খেলার সামগ্রী গ্রহন করে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জহুরুল ইসলামের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *