দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬’ প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার(৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জেবিন নাহার। উপজেলা মাধ্য: শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।

উপজেলা সহকারী মাধ্য: শিক্ষা অফিসার হারুন অর রশিদের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র- ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে মনোনীত হয়েছেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মনোনিত হয়েছেন মডেল স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিংগা হাইস্কুল থেকে ৪ ক্যাটাগরির প্রতিযোগীতায় উপস্থিত বক্তৃতায় জয়ী হয়েছেন ১০ম শ্রেণীর ছাত্রী নাজমা ফারহীন ও হামদ নাত প্রতিযোগীতায় ১০ম শ্রেণীর ছাত্রী মোছা: মরিয়ম খাতুন, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগীতায শ্রেষ্ঠাত্ব অর্জন করেছেন ৯ম শ্রেণীর ছাত্রী প্রিয়ন্তী পাল ও একই শ্রেণীর হাবিবা খাতুন বাংলা রচনায় কৃতিত্ব অর্জন করে পুরস্কার লাভ করেছেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *