দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২৫’র জোন পর্যায়ে খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৭ জানুয়ারী) সকালে সরকারি পাইলট হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন।

এ সময় উপস্থিত ছিলেন কাজীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস,এম শহিদুল আলম, কাজীরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক,সহকারী শিক্ষক জামিলা খাতুন, মাহফুজা খানম, রিনা ঘোষ, আঃ গফুর, আঃ মান্নান, শেখ সেলিম, মোঃ শফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিনসহ শিক্ষকবৃন্দ। কলারোয়া জোনে ১৮ টি হাইস্কুল ও মাদ্রাসার ছাত্র – ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে। আগামী ২৯ ও ৩০ জানুয়ারী একই ভ্যেনুতে ক্রিকেট, ভলিবল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *