দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২৫’ পালিত হয়েছে। ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালনে র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরন করা হয়। বৃহস্পতিবার(২ জানুয়ারী) সকালে র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী সসাজ সেবা অফিসার ইসরাফিল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাবিবুর রহমান, সমাজসেবা অফিসের আবুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, শাহাজাহান, সাংবাদিক এমএ সাজেদ, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সূধি ও সমাজসেবা অফিসের সুবিধাভোগী সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা অফিসের আমিনুর রহমান। সভা শেষে ৪৬ জন সদস্যের মাঝে ক্ষুদ্র ঋণ হিসেবে ১৮ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।







