দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় মাটি বহনকারী ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(৩ জানুয়ারী) সকাল সাড়ে ৭ টার দিকে কলারোয়া বেত্রবতী হাইস্কুলের সামনের সড়কে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ওই ইন্জিন চালিত ট্রলিটি কলারোয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়িতে মাটি বহন করে আসছিলো।

শনিবার সকালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী ( কলেজ ছাত্রী) সুরাইয়া খাতুন( ২১)কে ধাক্কা দিলে সে ট্রলির পিছনের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিকভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কত্তর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সুরাইয়া খাতুন ছলিমপুর গ্রামের ওজিহার গাজীর কণ্যা।

বিষয়টি জানতে পেরে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কলারোয়া থানা প্রশাসন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। দূর্ঘটনার বিষয়টি এলাকায় জনমনে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকার মানুষের দাবি প্রধান সড়কে ট্রলি গাড়িসহ সকল অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করতে হবে। সড়কে জনসাধারনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *