দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় খ্রীষ্টান ধর্মালম্বীদের ‘বড়দিন’ উৎসবে আনন্দ ভাগ করে নিয়েছেন সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব। কলারোয়ায় ধানদিয়া মিশনে বড়দিন’ উৎযাপনে আয়োজিত ৭ দিনব্যাপি অনুষ্ঠানের তৃতীয় দিন শুক্রবার রাত ১০ টার দিকে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সদ্য করামুক্ত হাবিবুল ইসলাম হাবিব এমপি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে খৃষ্টান ধর্মালম্বীদের সাথে কূশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজেদেরকে সংখ্যালঘু- সংখ্যাগুরু মনে না করে ‘আমরা সকলেই এ দেশের নাগরিক, সকলেই বাংলাদেশি। বড়দিনের চলমান উৎসবে আমরা সকলেই অংশগ্রহন করে মনেপ্রাণে আনন্দ ভাগ করে নিতে পেরে আমি উচ্ছ্বসিত। উৎসব চলাকালে প্রতিটি খ্রিষ্টীয় মিশনে বিএনপি নেতাকর্মীরা সুরক্ষা বিধানে সহযোগিতা করছে, করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আ: রকিব মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, সাবেক যুবদল সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা শরিফুজ্জামান তুহিন, যুবদল নেতা প্রেসক্লাবের আহবায়ক তৌফিকুর রহমান সন্জু, যুবদল নেতা প্রভাষক সালাউদ্দীন পারভেজ, যুবদল নেতা আফজাল হোসেন পলাশ, ইউনিয়ন বিএনপি নেতা শামিম হোসেন, আব্দুর মজিদ, যুবদল নেতা সিদ্দিকুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।







