দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া বল্ডফিল্ড বয়েজের আয়োজনে সিনিয়র বনাম জুনিয়র একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বল্ডফিল্ড বয়েজের সিনিয়র একাদশ জয়ী হয়েছে।

খেলার প্রথমার্ধে গোল শুন্যভাবে শেষ হলে ২য়ার্ধের শুরুতে সিনিয়র একাদশের আজমল গোল করে দল কে এগিয়ে নেন। ঐ এক গোলেই সিনিয়র একাদশ জয়ী হয়ে মাঠ ছাড়ে।

খেলা টি উপভোগ করেন এবং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রাক্তন খেলোয়াড় রমজান আহমেদ, রবিউল ইসলাম, রেজাউল করিম লাবলু, রবিউল হাসান, মোঃ রফিকুল ইসলাম, আকবর আলী, কোচ মাসউদুল ইসলাম মাসুদ, সায়েদ আলী, সোনালী ব্যাংক এ জি এম শেখ সালাউদ্দিন চঞ্চল, আঃ বারিক সরদার, মোঃ লাবলু, আল মামুন, সাংবাদিক কে,এম, আনিছুর রহমান, মোঃ জাহিদুর রহমান, মোঃ সোহাগ, সহ বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জুনিয়র দলের অধিনায়ক স্বাধীন, সেরা গোলরক্ষক সাজেদুল করিম তপু, ও গোলদাতা আজমল,উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন সিয়াম।

অতিথি বৃন্দ পুরস্কার তুলে দেন। খেলা টি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, সহকারী রেফারি ছিলেন কামরুজ্জামান বাবু ও সাইফুল ইসলাম এবং ৪ র্থ রেফারি ছিলেন ফারুক হোসেন স্বপন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। খেলার মাঠে কলারোয়ায় নব গঠিত ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলামকে ক্রীড়া প্রেমীরা শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *