দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় “বিশ্ব ডায়াবেটিস দিবস” পালিত হয়েছে।  “শৃঙ্খলাই জীবন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে ” দিবসটি পালনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার( ১৪ নভেম্বর) সকাল ১০ টায় বর্ণাঢ্য র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির  সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শেখ তোফাজ্জল হোসেন মানিক, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান খান চৌধুরী, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি  শওকত হোসেন, মীর রফিকুল ইসলাম মীর, সহকারী অধ্যাপক সাংবাদিক কে,এম,আনিছুর রহমান, গনমৈত্রী পরিচালক মোঃ মেহেদী হাসান, ব্যাবসায়ী মোঃ রেজাউল ইসলাম বিপুল, ক্রীড়া ব্যক্তিত্ব মাসউদুল ইসলাম মাসুদ, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, কৃতি ফুটবলার সাঈদ আলী, পলাশ মজুমদার, মোঃ খালিদ হাসান ও এষুধ কো: প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, রকিব হোসেন, হাসপাতালের ম্যানেজার শেখ বদরুজ্জামান বদরু সহ ওষুধ ব্যবসায়ীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *