দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২ মাদকাসক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ আর্থিকদন্ড প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভার মুরারিকাটি (হল মোড়) এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পৌরসভার মুরারিকাটি গ্ৰামে ইয়াছিন আলীর ছেলে হাসিবুল ইসলাম (১৯) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৩) মাদক সেবনের সময় থানা পুলিশ উপ-পরিদর্শক রুহুল আমিন ও জেসমিন আরা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে ২০১৮ এর ৩৬(৫) ধারায় ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুই শত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলা নং-৩৫ এবং ৩৬, ৪/০৯/২০২৫। এ সময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী আ: মান্নান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দমণে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।







