দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মাসব্যাপি ফুটবল প্রতিযোগীতা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ এর আওতায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

মাসব্যাপী ফুটবল প্রতিযোগীতা ও প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। এ সময় মাঠে উপস্থিত ছিলেন কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম মীর, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ রমজান আহমেদ, সংস্কৃতি সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাবেক কৃতি ফুটবলার সুভাষ ঘোষ, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ ও সাঈদ আলী,নিয়াজ আহমেদ খান সহ অন্য অতিথি বৃন্দ।

কলারোয়ায় মাসব্যাপী প্রশিক্ষণে মোট ৯০ জন প্রতিযগীতায় অংশগ্রহন করে এই প্রতিযোগীতার মধ্য থেকে ৪০ জন কে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। মাসব্যাপী এই প্রশিক্ষনের ব্যাবস্থাপনায় ছিলেন কলারোয়া ফুটবল একাডেমি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *