দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিএনপি’র আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার(৩৯ মে) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন। এজন্য তিনি বীরউত্তম উপাধিতে ভূষিত হয়েছেন। আলোচনা সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দেশের পরিবর্তিত এ অবস্থায় তারুণ্যনির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি অভিজ্ঞ ও তরুণদের মিশেলে যুগোপযোগী নেতৃত্ব গড়ার তাগিদ দেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। আত্মনির্ভরশীল যুবসমাজ গড়তে শহীদ জিয়া কাজ করে গেছেন।

আত্মত্যাগে বলীয়ান হয়ে নিঃস্বার্থভাবে দেশ ও জাতি গঠনে যুবসমাজের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সর্বক্ষেত্রে রাজনীতিতে আনতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, সাবেক পৌর বিএনপির সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন , বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, আব্দুর রহমান মুকুল, আমিনুর রহমান, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, মাফুজার রহমান খান চৌধুরী, রফিকুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, জহুরুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, আশরাফুল ইসলাম, নাছির উদ্দীন, ডা. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল মাজেদ, নুর ইসলাম, ডা. আব্দুল মজিদ, আনিছুর রহমান, ফজলুর রহমান মোল্লা, রওশন গাজী, সাবেক মেম্বর মুজিবর রহমান, রাশিদা আশরাফ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, রুহুল আমিন খোকন, আব্দুল মজিদ, শওকত হোসেন, মীর রফিকুল ইসলাম, এমএ রব শাহিন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবকদলের মোশাররফ হোসেন, আরিফুর রহমান রঞ্জু, তাঁতিদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব আব্দুল জলিলসহ বিভিন্ন স্তরের নেতা- কর্মীবৃন্দ। সভা শেষে জুম্মার নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান পরিচালনা করা হয়। পরে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *