দীপক শেঠ, কলারোয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১ মে) সকাল সাড়ে ৭ টায় ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে ওই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বে নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাজান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওমর ফারুক।

শুরুতেই দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য একেএম কোরবান আলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আহমদ আলী, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, জাহিদ হাসান মিঠু, শামসুল আলম বুলবুল, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি বৃন্দ।  বক্তারা বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষা শিবিরে ৪ শতাধিক ইউনিট সভাপতি অংশগ্রহণ করেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *