দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী-২৫’র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ জানুয়ারী) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, অভিভাবক রকিব মোল্যা, মিজানুর রহমান, শিক্ষিকা নাসরীন আক্তার, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, স্বপন কুমার সরকার, সামিয়া খাতুন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর কবির, নুরুন্নাহার খাতুন, সুবর্ণা বিশ্বাস, বদরুজ্জামান মারুফ, মেহেদি হাসান, শুভংকর মজুমদারসহ অভিভাবকবৃন্দ ও ছাত্র- ছাত্রীগণ। আগামীতে অনুষ্ঠিতব্য এসএসসি-২৫’ পরীক্ষায় বিদ্যালয় থেকে ৬৫ জন পরিক্ষার্থী অংশগ্রহন করবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *