দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২৫’র পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে স্কুল চত্বরে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর।
সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক জিবি সদস্য অভিভাবক রুহুল আমিন, সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শিক্ষিকা নাসরীন আক্তার, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, স্বপন কুমার সরকার, রফিকুল ইসলাম, সামিয়া খাতুন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর কবির, নুরুন্নাহার খাতুন, সুবর্ণা বিশ্বাস, বদরুজ্জামান মারুফ, মেহেদি হাসান, শুভংকর মজুমদার, স্কুল স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, তুহিন হোসেন, লিপা খাতুনসহ অভিভাবকবৃন্দ ও ছাত্র- ছাত্রীগণ।
বিগত দিনে স্কুল মাঠে আযোজিত ছাত্র- ছাত্রীদের অংশ গ্রহনে দৌড়, লম্বা লাফ, উচ্চ লাফ, চেয়ার সিটিং, দড়ি খেলা, ভলিবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টের খেলায় বিজয়ীদের মাঝে ওই পুরস্কার বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় সম্প্রতি স্কুলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত “শিক্ষামূলক ভ্রমণে ‘র্যাফেল ড্র’ তে বিজয়ী ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীসহ একাধিক ক্যাটাগরিতে ছাত্র- ছাত্রীসহ সকল জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে বলে জানা যায়।







