দীপক শেঠ, কলারোয়া : যথাযোগ্য মর্যাদায় কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা -২৬’ পালন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারী সকালে দিবসটি উৎযাপনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, র‍্যালি, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৮ টায় স্কুলে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে র‍্যালিটি সিংগা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলের নিজস্ব শহীদ মিনারের পাদদেশে সমবেত হয়। পরে স্কুলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

একইভাবে স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শিক্ষিকা নাসরীন আক্তার, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, স্বপন কুমার সরকার, রফিকুল ইসলাম, সামিয়া খাতুন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর কবির, নুরুন্নাহার খাতুন, সুবর্ণা বিশ্বাস, বদরুজ্জামান মারুফ, মেহেদি হাসান, শুভংকর মজুমদার, স্কুল স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, তুহিন হোসেন, লিপা খাতুনসহ অভিভাবকবৃন্দ ও ছাত্র- ছাত্রীগণ। সবশেষে শহীদদের স্মরণে শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *