দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশের একটি দল পৌর বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌর বাজারের পশুহাট মোড় সংলগ্ন পাঁকা ব্রীজের সন্নিকট থেকে দুই ব্যক্তিকে আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো উপজেলার জালালাবাদ গ্রামের মৃত: মাজেদ গাইনের ছেলে বেলাল হোসেন(২৫) ও শংকরপুর গ্রামের ইসলাম আলী সানার ছেলে সাজু সানা(২৭)। এ ব্যাপারে থানা প্রশাসন জানান আটককৃতদ্বয়কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







