দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ কলারোয়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে এলাকার উন্নয়ন পরিকল্পনা ব্যক্ত করেন। এসময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। তিনি স্বচ্ছ- নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে রিপোর্টার্স ক্লাবে কর্মরত সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লাল্টু, সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সাধারন সম্পাদক এমএ আজিজ, সাবেক সাধারন সম্পাদক মোশারাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন আহমদ, নির্বাহী সদস্য মোর্তজা হাসান, গোলাম রসূল, রেজওয়ান উল্লাহ, জাহিদুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। এসময় তিনি সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক প্রভাষক মুহা: আসাদুজ্জামান ফারুকী।







