filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 144.49857;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 36;

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বার্থে ও রোগীদের সুবিধার্থে বিশুদ্ধ খাবার পানির বুথ উদ্বোধন করা হয়েছে। ইউনিসেফ’র অর্থায়নে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র বাস্তবায়নে ১০লক্ষ টাকা ব্যায়ে ওই বিশুদ্ধ পানির বুথের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিশুদ্ধ পানির বুথ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, এই বুথ উদ্বোধনের ফলে রোগীদের জন্য বিশুদ্ধ পানির স্বল্পতা দূর হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগীদের বাইরে থেকে পানি কিনতে হবে না।

হাতের নাগালেই পানির ব্যবস্থা থাকায় রোগীসহ রোগীর পরিজনরা এই সুবিধা ভোগ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ মোট তিনটি স্থান থেকে পানি সরবরাহ করা হবে জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রেরের ওয়াশ ইঞ্জিনিয়ার মোঃ আমিনুজ্জামান, হারবাল এসিস্ট্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল্লাহসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *