হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে মাদক ও মানব পাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

তিনি বলেন যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে। মানব পাচার একটি নৈতিক ও সামাজিক অপরাধ, এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কালিগঞ্জ উপজেলাকে সকলের সহযোগীতা পেলে মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আমি থানা এলাকায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগীতা কামনা করি, সভায় বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদের নূরুজ্জামান পাড়, ইউপি সদস্য আল মামুন, মাওলানা রওশন আলী, রবিউল ইসলাম প্রমুখ। এসময় ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সাংবাদিক, ব্যবসায়িক, রাজনীতিবিদ, সহ গণ্যমান্য ব্যক্তির উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *