হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগষ্ট) সকাল ১১টায় কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি শেখ নাজমুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসান, কুশুলিয়া ইউনিয়ন সেচছাসেবক দলের সভাপতি কাজী শরিফুল ইসলাম, অভিভাবক সদস্য রবিউল ইসলাম, শিক্ষক সদস্য কাজী রওনাকুল ইসলাম প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও সূধীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *