দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় পুলিশি অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানা পুলিশের একটি দল বুধবার অভিযান চালিয়ে ২০ বোতল ইস্কাফ নামীয় কাশির সিরাপ(তরল জাতীয় মাদক দ্রব্য)সহ সুজন হোসেন( ২৮) কে গ্রেফতার করা হয়। সে দক্ষিন ভাদিয়ালী গ্রামের মোমরেজুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা।







