হাফিজুর রহমান শিমুল : ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না। ১৪’শ ৭৬জন ভোটার ধলবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে, ১২’শ পরিবারের বসবাস। অথচ স্বাধীনতার ৫৫ বছর পেরিয়েও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া বিওপি ক্যাম্পের সামনে থেকে মহেশ্বরপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক এখনো পাঁকা হয়নি।
বর্ষা মৌসুমে কাঁদা আর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অতি দ্রুত সড়কটি পাকাকরণ করে জনদুর্ভোগের অবসান করা হোক। এ ওয়ার্ডে একটি হাইস্কুল, একটি প্রথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক ও ৪টি মসজিদসহ কয়েকটি সামাজিক সংগঠন অবস্থিত। দীর্ঘ পথ কাঁদায় হেটে শিক্ষার্থীরা বহুকষ্টে স্বীকার করে বিদ্যালয়ে যেতে হয়। তাদের দাবী দ্রুততম সময়ের মধ্যে পৃথক তিনটি কাঁচা রাস্তা পাঁকাকরণের আওতায় আনা হোক।







