দেবহাটা প্রতিনিধি :  দেবহাটার কুলিয়ায় সাতক্ষীরা-২ আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সাহেব এর নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বিকাল থেকে কুলিয়া, সূবর্ণবাদ সহ বিভিন্ন এলাকার গণসংযোগ, নির্বাচনী পথ সভা ও সন্ধ্যা ৭ টায় টিকেট মহানাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসন (সাতক্ষীরা সদর ও দেবহাটা) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, সাবেক সভাপতি এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, বিএনপি নেতা গোলাম রসুল খোকন, দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *