মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলার সবচেয়ে লম্বা দাঁড়িওয়ালা নামে খ্যাত ধুলিহর সানাপাড়ার বাসিন্দা মো. রুহুল কুদ্দুস খোকা (৫০) আর নেই। লম্বা দাঁড়ির জন্য যিনি জেলার সর্বমহলে অধিক  পরিচিত ছিলেন। সেই “দাঁড়িওয়ালা খোকা”২৮মে বুধবার সকালে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউতে সকাল সাড়ে নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ধুলিহর সানাপাড়ার প্রয়াত মকবুল মেম্বারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হারিয়ে গেছে সদাহাস্যজ্বল, সদালাপী, ভদ্র ও সমাজ সচেতন একজন মানুষ।তিনি দীর্ঘদিন ধরে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মরহুমের জানাজা নামাজ শেষে বুধবার তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *