নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা সদরের তালতলা দক্ষিণপাড়া গ্রামের নূর আলীর স্ত্রী মরিয়ম খাতুনের উপর অতর্কিত হামলা চালায় তারই প্রতিবেশী চাঁদ আলীর পুত্র আবিদার, মতিয়ার, রিপন, মতিয়ার রহমানের স্ত্রী রেবেকা খাতুন।

অভিযোগ সূত্রে জানাযায় ২৭ মে মঙ্গলবার বেলা দুই টার দিকে মো: নুর আলীর বাড়ির যাতায়াতের রাস্তায় বিবাদীরা একটি গরু বেধে রাখে যার কারণে বাদী নুর আলীর স্ত্রী প্রতিবাদ করতে আসলে বিবাদীরা বাদীর স্ত্রী মরিয়ম খাতুনকে এলোপাতাড়ি কিল, ঘুষি, বাঁশের লাঠি, চুল ধরে টানাটানি, ইট দিয়ে বুকে আঘাত করা সহ শীললতাহানীর ঘটনা ঘটায়।

এসময় মরিয়ম খাতুনের গলায় থাকা স্বর্ণের চেইন, একটি টাচ মোবাইল নিয়ে খুন যখমের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন এসে আহত মরিয়ম কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তবে বিবাদীরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *