দীপক শেঠ, কলারোয়া : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবনির্বাচিত ভিপি মো. আহসান হাবীব ইমরোজকে সংবর্ধনা প্রদান করেছে কলারোয়া আলিয়া কামিল মাদরাসা। আহসান হাবীব ইমরোজ সাতক্ষীরা জেলার কলারোয়া আলিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার প্রাক্তন ছাত্র।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদরাসার হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওলানা তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের বৃহত্তম শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। সেখানে নেতৃত্বের আসনে স্থান পাওয়া অত্যন্ত সম্মানের। মাদ্রাসা থেকে উঠে এসে দেশের অন্যতম বৃহৎ শিক্ষাঙ্গনে নেতৃত্ব প্রতিষ্ঠা করায় সুমন প্রমাণ করেছেন যে সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

নবনির্বাচিত ভিপি আহসান হাবীব ইমরোজ তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি এই সাফল্যের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমার মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখব।”

অনুষ্ঠানে নবনির্বাচিত ভিপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *