তালা প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রবিবার ( ৭ জুন) সকালে তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে দাতা সংস্থা educo&tearfund এর সহযোগী প্রতিষ্ঠান উইমেন জব ক্রিয়েশন সেন্টার বাস্তবায়িত স্কোপ প্রকল্পের আওতায় সকল ছাত্র/ ছাত্রীদের নিয়ে আলোচনা সভা এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বৃক্ষরোপন উদ্বোধন করেন অত্র সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
এরপর ইয়ুথ জেনারেশনকে উদ্বুদ্ধ করতে শতাধিক ছাত্র- ছাত্রীর মাঝে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের স্কোপ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিরাম কুমার ঘোষ।







